ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ রাউন্ড গুলিসহ হত্যা, মাদক ও অপহরণের একাধিক মামলার আসামি রাজ্জাক ও ছেলে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকা থেকে ৫৩ রাউন্ড গুলিসহ হত্যা, মাদক ও অপহরণের একাধিক মামলার আসামি রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, বৃহস্পতিবার সকালে শহরের ইসদাইর বায়ান্ন বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, রাজ্জাক একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি মোবারক ও গুগল হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে গুম, হত্যা ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধেও মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৫৩ রাউন্ড গুলিসহ হত্যা, মাদক ও অপহরণের একাধিক মামলার আসামি রাজ্জাক ও ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬