সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

শ্যামপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮.১৭ পিএম
  • ২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম শেখ ফরিদ (৫২)। আহত হয়েছেন চালকসহ আরও এক যাত্রী।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকোপার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদের মামা সোয়াইব মোর্শেদ জানান, ফরিদের বাড়ি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভালাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত ওবায়দুল্লাহ। বর্তমানে থাকতেন রাজধানীর কদমতলী পলাশপুর এলাকায়। ভ্যানে করে জামাকাপড় বিক্রি করতেন তিনি।
সোয়াইব আরও জানান, মালামাল কিনতে কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় করে কেরানীগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে শ্যামপুর বাজারে একটি ট্রাকের সাথে অটোরিকশায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফরিদ। তখন পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ইয়ামিন (৩০) নামে আরেক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মুসাহিদুল ইসলাম জানান, দুপুরে শ্যামপুর বাজার ইকোপার্কের পাশে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঢাকা মেডিকেলে মারা গেছেন। আহত চালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর এক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com