ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ।

সোমবার ( ৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, যশোর সদরের ফরিদপুর মাঠপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে আলী শেখ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন।

ডিএনসি সূত্র জানায়, সকাল ৮টার দিকে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় প্রথম অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে রারতুমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

আপডেট সময় ০৭:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬