সিএনএমঃ
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় বড় ধরনের অভিযান পরিচালনা করে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের একটি যৌথ টহল চলছিল।
তল্লাশিকালে প্রথমে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আরেক নারীর কাছ থেকে উল্লিখিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।