ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মথ্যে এবজন নারী রয়েছে।

গতকাল বুধবার বিকালে পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জেরা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিঞ্জপ্তিতে জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার বিকাল আড়াইটার দিকে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দু’জনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সাইফুল ইসলাম বাবুর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ধানোকাটি গ্রামে। তিনি বর্তমানে লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন। অপরদিকে রাবেয়ার বাড়ি শরীয়তপুর জেলার নকিরি মাদবরের চরকান্দি এলাকায়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে আরেক জনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলায় হলেও তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাইনারচর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬