ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ট্রাক থেকে ইপিএস দানা ছিনতাই, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ডেমরায় পণ্যবাহী ট্রাক থেকে ইপিএস দানা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ১ মার্চ) বিকেলে ভুক্তভোগী শাহরিয়ার আহমেদ ডেমরা থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাঁশেরপুল এলাকার জহির স্টিল মিল-এর সামনে এ ঘটনা ঘটে। মামলার পরপরই ডেমরা এলাকায় অভিযান চালিয়ে সাগর চন্দ্র শীল (২২) ও ইয়াসিন আরাফাত (১৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর ভোলা জেলার লালমোহন থানার মৃত দুলাল চন্দ্র শীলের ছেলে ও বর্তমানে ডেমরার ডগাইর নতুন পাড়া এলাকায় বসবাস করে। অপর আসামি ইয়াসিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চানপুর খন্তাখালী গ্রামের স্বপনের ছেলে। সে ডেমরার বাঁশেরপুল এলাকায় থাকে।

জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেমরা থানাধীন হাজীনগর এলাকা থেকে ঢাকা ইন্সুলেশন কোম্পানী লিমিটেড-এর বিক্রয়কৃত ৩৭ বস্তা ইপিএস দানা (ককশিটের দানা) একটি ট্রাকে করে সৈয়দপুরের উদ্দেশ্যে পাঠানো হয়। পথে বাশেরপুল এলাকার জহির স্টীল মিল গেটের সামনে রাত ২টার দিকে  ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৩–৪ জন দুর্বৃত্ত চার বস্তা ইপিএস দানা ছিনতাই করে নিয়ে যায়।

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ডেমরায় ট্রাক থেকে ইপিএস দানা ছিনতাই, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬