ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারী) সকালে কলাবাগান থানার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত ছাত্রীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। বিন্তির হত্যাকারী গ্রেফতারকৃত তরুণের নাম সিয়াম ওরফে ইমন (১৯)।
গ্রেফতারের সময় ইমনের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং হত্যাকাণ্ডটির সময় পরিহিত ভিকটিমের রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ভিকটিম শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগ থানার রায়ের বাজার হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়াশুনা করতেন।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমন হাজারীবাগ থানাধীন চরকঘাটা এর সম্মুখস্থ পাকা রাস্তায় ধারালো ছুরি দিয়ে বিন্তিকে গুরুতর আঘাত করে।
তখন স্থানীয় জনগণ বিন্তিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলা দায়ের করার পর, হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমনের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহরিয়ার শারমিন বিন্তি ও গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমন একই স্কুলে পড়তো। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিন্তি ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙ্গে ফেলতে চাইলে, ইমন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক গ্রেফতার

আপডেট সময় ০৮:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬