ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবরের আত্মহত্যার একদিন পর ভাবীর আত্মহত্যার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে দেবরের আত্মহত্যার একদিন পর ভাবীর আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মহিষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম এলিনা ইসলাম (২৪)। সে মহিষার গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে নিহত এলিনা ইসলামের দেবর মিল্টন মল্লিক রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অনৈতিক সম্পর্ক থাকার কারণে নিহত মিল্টন মল্লিকের আত্মহত্যার খবর শুনে ভাবী এলিনা ইসলাম আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী ধারণা করেছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষার গ্রামের বাসিন্দা সাঈদ মল্লিকের ছেলে মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা ইসলামের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ৫ জানুয়ারি মিল্টন মল্লিক তার ভাবী এলিনা ইসলামকে নিয়ে বাড়ি থেকে চলে যান। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি এলিনা ইসলামকে পরিবারের সদস্যরা ঢাকা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে মিল্টন মল্লিক বাড়িতে না ফিরে ঢাকায় অবস্থান করছিলেন এবং মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মিল্টন মল্লিক সম্পর্কে ফয়সাল মল্লিকের আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু এজাহার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেবরের আত্মহত্যার একদিন পর ভাবীর আত্মহত্যার

আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬