ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আসামি নাসিমা বেগম (৪৫) খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এক হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬