ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আক্তার হাওলাদার ও হাসান মুন্সি দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

সন্ধ্যায় চর কুকরাইল জজ কোর্ট এলাকায় আক্তার হাওলাদার পক্ষের ওপর হামলা চালায় হাসান মুন্সী পক্ষের লোক। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হলেন— নতুন মাদারীপুর এলাকার চান মিয়া মুন্সির ছেলে রনি মুন্সি, চুন্নু হাওলাদারের ছেলে রনি হাওলাদার ও একই এলাকার রাশেদ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে৷ সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬