ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে কয়েক দফা ককটেল বিস্ফোরণ, আটক ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির ভোটগ্রহণ সাময়িক বিঘ্নিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ধাওয়া করে ৫ জনকে গ্রেফতার করেছে। এ সময় একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন: রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি।
ভোররাতে মোল্লাকান্দির মহেশপুর এলাকা থেকে নাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একটি আগ্নেয়াস্ত্র ও ২০টি ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে সকাল সোয়া ১০টায় ককটেল বিস্ফোরণ হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। কিন্তু বেলা ১২টার দিকে আবারও দুই দফা ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে কিছুটা দূরে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছুটে আসেন। সেনাবাহিনী পৌঁছানোর পর আলুর জমিতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের আহমেদ অর্ণব জানান, সেনাবাহিনী দেখার পরই দৌড়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা তীতুমীর জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় দৌড়াদৌড়ি শুরু হলে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়া হয়। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী আসার ৭-৮ মিনিট পর গেট খুলে দেয়া হয়। সকাল সোয়া ১০টা থেকে আবার কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। এখন ভোটগ্রহণ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুটবল ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে এই বিস্ফোরণ ঘটে।
ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানান, কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে কয়েক দফা ককটেল বিস্ফোরণ, আটক ৫

আপডেট সময় ০৫:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬