ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমেছিল, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লা-৪ (দে‌বিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগ‌রিক পা‌র্টির (এন‌সি‌পি) দ‌ক্ষিণাঞ্চ‌লের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এ কাজে রাজনৈতিক নেতার প্রয়োজন নেই। জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমেছিল, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দে‌বিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে এবং একই ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়ায় আয়োজিত পৃথক দুইটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, ‘অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। যারা এ পরিকল্পনা করছেন, আপনারা সাবধান হয়ে যান। এখানে যারা আছেন, আপনারা ফজর নামাজ পড়ে ভোটকেন্দ্রে পাহারায় যাবেন।’ ভোট চুরি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের প্রতিহত করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছে। তারাই এবার ভোট চুরি ঠেকাবে। এই দেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পর পরই শেষ হয়ে গেছে। যারা আবারও সেই চেষ্টা করবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জুলাই আন্দোলনে যারা রাজপথে নেমেছিল, তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে

আপডেট সময় ০৭:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬