বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২.৩৭ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লোকাল যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার সংলগ্ন গ্রামীণ ফোন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা আলফাডাঙ্গাগামী এমডি বিল্লাল নামক লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি নাম্বারটি কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com