ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযানটি পরিচালনা করে।

সেনা কর্মকর্তারা জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজবাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক মজুদ রেখেছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বাড়ির আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্ত পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কেউ নাশকতা বা সহিংসতা চালাতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে টহল জোরদার করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় ১২:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬