সিএনএমঃ
যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
বুধবার( ২১ জানুয়ারি) বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়। ইকবাল বসুন্দিয়া বাজারের বাসিন্দা বহর আলীর ছেলে।
কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়ির পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।