ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুসের টাকাসহ দুদকের জালে যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুস গ্রহণকালে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জালে ধরা পড়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।

বুধবার সন্ধ্যায় তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছর ২৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাকা ঘুস দাবি করেন। এ ছাড়াও তার এক বন্ধুর পেনশনের জন্যও ঘুস দাবি করেন ওই কর্মকর্তা।

ফলে নুরুন্নবী এক লাখ বিশ হাজার টাকা সংগ্রহ করে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। এরপর বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ঘুস প্রদানের পর দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ভুক্তভোগী মো. নুরুন্নবীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়কে জানানো হয়। এরপর প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে বুধবার বিকেলে দুদকের একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষা কর্মকর্তাকে ঘুস প্রদানের পর দুদক সদস্যরা ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করেন।

সহকারী পরিচালক মো. আল-আমিন আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে এবং আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঘুসের টাকাসহ দুদকের জালে যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আপডেট সময় ০৮:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬