ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রংপুর সদরে বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ছেলে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল হক (৫০)। এ ঘটনায় ছেলে মাসুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার মধ্যে কথা কাটাকাটি হয় মাসুদুল হাসানের। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায় মাসুদুল। এতে ঘটনাস্থলেই নুরল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর সদর কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মাসুদুল হাসান মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ

আপডেট সময় ০৮:৪৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫