মোঃ জাহিদুর রহমানঃ
ঢাকাস্থ নবাবপুর (শ্রীনগর-সিরাজদিখান) বৈদ্যুতিক ব্যবসায়ীগনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি’র মৃত্যুতে মিল্লাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল রবিবার ( ২১শে ডিসেম্বর) সন্ধ্যায় বিইএ ভবন ৬ষ্ট তলায় অডিটোরিয়ামে মিল্লাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব হাসান সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগন্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মোঃ নাছিরউদ্দীন (নাছিম মোল্লা) উপদেষ্টা- চ্যানেল ২৬ টিভি লিমিটেড,চেয়ারম্যান, বাংলাদেশ ব্যবসায়ী জনকল্যাণ ফাউন্ডেশন, সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন,সাধারণ সম্পাদক, বৃহত্তর কুমিল্লা ডিভিশন ইলেকট্রিক্যাল বিজনেস ফাউন্ডেশন,
সার্বিক তত্তাবধানেঃ এস.এম উজ্জ্বল হোসেন (সহ-সভাপতি, মুন্সিগন্জ জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল,সভাপতি- বাংলাদেশ ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদ সাধারন সম্পাদক, মুন্সিগন্জ জেলা বিজনেস ফেডারেশন),মোঃ বাহারুল ইসলাম বাহার (আইন ও বিচার সম্পাদক,পলওয়েল দোকান মালিক সমিতি, সভাপতি-মদনখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ),মোঃ এখলাছ উদ্দিন (সভাপতি- শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব, সত্তাধিকারী, পাওয়ার অন),ঢাকাস্থ নবাবপুর (শ্রীনগর- সিরাজদিখান) বৈদ্যুতিক ব্যবসায়ীগন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।