ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার।

শতভাগ রপ্তানিমুখী সোয়েটার ‘কারখানা কোরেস বাংলাদেশ পিএলসি’–এর কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেন বন্ধ হয়ে গেলে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কে আটকে পড়া যাত্রী ও যানবাহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও আব্দুল বারীসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষ বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করছে এবং বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। এ অবস্থায় কর্মসংস্থান রক্ষা ও পাওনা বেতন পরিশোধের দাবিতে তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আমরা খবর পেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেই এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের জন্য বলেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫