ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রানী

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রংপুরের রাজনীতিতে আবারও আলোচনায় তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৩ (সদর) আসন থেকে।

গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রানী। সেইবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের বিপক্ষে রানী পেয়েছিলেন ২৩ হাজার ৩৩৯ ভোট।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছি। কোনো ক্ষমতার জোরে নয়, কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই।

রানী বলেন, আমি রাজনীতি করতে এসেছি সুবিধাভোগী হতে নয়, মানুষের কথা বলার জর্ন্য। অবহেলিত কণ্ঠের ভাষা হওয়ার জন্য। আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই পুরোটা সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি উৎসর্গ করতে চাই আপনাদের জন্য।

তিনি বলেন, রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে, সব প্রান্তিক ও পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়ার এই সংগ্রাম আমার ব্যক্তিগত নয়, এটি একটি মানবিক দায়, একটি ন্যায়ের আন্দোলন। প্রতিটি কৃষক, শ্রমিক, নারী, তরুণ, বয়স্ক মানুষ, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমার এই পথচলা।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, গতকাল বিকেলে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রানী

আপডেট সময় ০৬:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫