ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
সিএনএমঃ

নাটোরের লালপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুর ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি কৌশলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের পাট ক্ষেতে ডেকে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর পিতা বলেন, অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করার সাহস না পায়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ঘটনায় কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৬:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫