বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের আহ্বান জামায়াত আমিরের

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪.০৮ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে
সিএনএমঃ

নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কমিশনের সুপারিশে কুরআন-সুন্নাহর খেলাপে কিছু সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে যায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন।

এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com