ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে বড়িবাড়ি ও নয়াপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিন কিলোমিটার এলাকাজুড়ে পাঁচ শতাধিক বাড়ির প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, মূল বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযুক্ত স্থানগুলো এক্সকাভেটর দিয়ে কেটে স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
 
অভিযানে তিতাস গ্যাসের স্থানীয় ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, ‘অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। এ কাজে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫