ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঁড়ির রেলিংয়ের রডের সাথে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে

সিঁড়ির রেলিংয়ের রডের সাথে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান (২৫)।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার দিঘলহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মঙ্গলবার ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের রডের সাথে লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি তিনি থানার সবাইকে জানান।
লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সিঁড়ির রেলিংয়ের রডের সাথে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১