ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের জন্য নির্বাচন পেছানো যৌক্তিক নয়: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে
সিএনএমঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো স্বার্থ থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে—সেই কারণে তারা কিছুটা পিছিয়ে (নির্বাচন) দিতে চান।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেছেন, সংস্কারের কারণে নির্বাচন পেছানোর আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে। তবে একটা অর্থবহ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুক ন্যূনতম সংস্কার দরকার, সেটা দ্রুত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়। ৫ আগস্ট সেনাবাহিনী অতীতের মতো নিজেদের দেশপ্রেমিক প্রমাণিত করেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ না করলেও একটি মহল বিএনপিকে ভারতপন্থী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। বিএনপি দেশের স্বার্থে সব সবার সাথে সুসম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সংস্কারের জন্য নির্বাচন পেছানো যৌক্তিক নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫