ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও র‌্যাব-১০ এর যৌথ টিম।

গতকাল বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল ইউ-টার্ন রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহন এর তিনটি কার্গোগাড়ী তল্লাশি করে আনুমানিক কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশ থাকে যে, আসন্ন ঈদ-উল-ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা মাদকদ্রব্য ও আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কোটি টাকা মূল্যের ৩৮ বস্তা আতশবাজি ও ৪৮ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৪:৩২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫