শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সীমান্তে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮.২৫ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আসা দেড় কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনামগঞ্জ সদর ব্যাটালিয়নের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ীঘাট এলাকায় সুরমা নদী থেকে আটক করা হয়।

আটককৃত মালামালগুলো হলো স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্ট পিস, শাড়ী,থ্রী-পিস, থান কাপড় এবং সোফার কাপড়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, অভিযানে সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়াইব,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)৮ জন বিজিবি সদস্য অংশগ্রহন সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারতীয় শার্ট পিস-২৭১৮টি, প্যান্ট পিস-৪২১৬ মিটার, শাড়ী-৯০ পিস, থ্রী পিস-২৩ পিস,থান কাপড়-১৯১০.১১ মিটার এবং সোফার কাপড়-৩০০, ৭৫ মিটার আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১,৫৪,৩২,৮৭১ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের চিহ্নিত কটে আইনের আওতায় আনা হবে। আর জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com