ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দুদিন এসেও কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে।

রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাগলটি ফেরত দিতে বাধ্য হন ওই এনজিওকর্মী।

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এর জন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। ইতোমধ্যে চার হাজার টাকা শোধ করেছি। সম্প্রতি দুর্ঘটনায় আমি কোমরে আঘাত পেয়েছি। সবজি বিক্রি করতে পারছি না। ফলে দুটি কিস্তি দিতে পারিনি। তাই আমার বাড়ি থেকে ছাগল নিয়ে গেছেন ওই কর্মী।

তিনি বলেন, রোববার সেহরি খেয়ে পাশে বোনের বাড়িতে ঘুমাচ্ছিলাম। সকালে ওই সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে আমার বাড়িতে আসেন। আমাকে না পেয়ে বাড়িতে বেঁধে রাখা একটি ছাগল ধরে নিয়ে চলে যান ওই কর্মী। যদিও ছাগলটি আমার নিজের না। রিসা বেগম নামে এক নারীর এই ছাগলটি আমি আধাআধি হিসেবে পুষ ছিলাম।

যদিও এলাকায় বিষয়টি জানাজানি হলে পরে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর, রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন।

স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর থেকে ঋণ কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই।

এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে তাদের নিবন্ধন দেওয়া কোনো সংস্থা আছে কি না, তা দেখে বলতে পারবেন।

কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কিস্তির টাকা না দিতে পারায় ছাগল নিয়ে গেলেন এনজিওকর্মী

আপডেট সময় ১১:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫