ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্মি জাহাজ পুনরুদ্ধারের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর নাবিকদের দ্রুত সময়ের মধ্যে মুক্ত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে জাহাজটিকে এবং নাবিকদের সুষ্ঠুভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে আমরা কোন প্রক্রিয়ায় এগোচ্ছি সেটি বলতে চাই না। কারণ এটি জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়। আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটোকেই মুক্ত করা।

তিনি বলেন, আপনারা জানেন, একই কোম্পানির আরেকটি জাহাজ কয়েক বছর আগে ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি অতীতের মত এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে সক্ষম হবো।

রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জিম্মি জাহাজ পুনরুদ্ধারের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪