ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

অনলাইনের মাধ্যমে যৌন ব্যবসা গ্রেপ্তার চার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে

অনলাইনের মাধ্যমে যৌন ব্যবসা গ্রেপ্তার চার

সিএনএম প্রতিবেদকঃ

অনলাইনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দিয়ে যৌন ব্যবসা পরিচালনা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার(৩১ মার্চ) রাজধানীর গুলশান, উত্তরা ও রামপুরা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন কাজী কাদের নেওয়াজ ওরফে পাশা ভাই ওরফে আরিয়ান (২৬), সিয়াম সাবের রাহাত ওরফে শান আহমেদ (২২), শান্ত আহমেদ ওরফে সিফাত আহমেদ (২২) ও ওমাসুম বিল্লাহ ওরফে শ্যামল (২৮)।

র‌্যাব জানায়, ডিজিটাল দেহব্যবসার অন্যতম নাম এসকর্ট সার্ভিস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় খুব সহজেই মানুষ অবৈধ যৌনাচারে লিপ্ত হচ্ছেন এবং তার পাশাপাশি প্রতারিত হচ্ছেন অনেকেই। এসব অবৈধ ব্যবসায়ীর হাত ধরেই অনলাইন দেহ ব্যবসা ব্যাপক বিস্তার লাভ করছে। এই চক্র অনলাইনে কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিতেন, মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এবং জায়গার ব্যবস্থা করে দিতেন। মেয়েদের বেশিরভাগই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ফারজানা হক।

সহকারী পুলিশ সুপার জানান, সম্প্রতি র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন প্রতারক এবং কুরুচিপূর্ণ ব্যক্তি অনলাইনে এসকর্ট সার্ভিস নামে অপকর্ম পরিচালনা করছে। এর পাশাপাশি মোবাইল ও মেমোরি কার্ডে বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত রাখে তারা। পরে সামজিক যোগাযোগমাধ্যমে বেনামী আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অশ্লীল কথাবার্তা বিনিময়, কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যমে যুব সমাজকে আকৃষ্ট করে তাদের নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে।

তিনি আরও জানান, এমন সংবাদের ভিত্তিতে আজ ঢাকা মহানগরীর গুলশান, উত্তরা ও রামপুরা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি চক্রের চার সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় এই চক্রের সদস্যদের নিকট কাছ থেকে চারটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং ৯৮ পাতা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রিনশট উদ্ধার করা হয়।

আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তার চারজন দীর্ঘদিন ধরে ওয়েবসাইট কিংবা সিক্রেট ফেসবুক পেজ খুলে রাজধানীতে অনলাইন এসকর্ট সার্ভিস নামের অপকর্ম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

অনলাইনের মাধ্যমে যৌন ব্যবসা গ্রেপ্তার চার

আপডেট সময় ০৬:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১