মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

উত্তরায় ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৩১

  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৫.৫৩ এএম
  • ৪৩২ বার পড়া হয়েছে
উত্তরায় ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৩১

সিএনএমঃ

রাজধানীর উত্তরায় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাজেদ খানের মালিকানাধীন ‘রিভার ওয়েভ’ হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাতের ওই অভিযানে নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, উত্তরার ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১ নং হাউসের, ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রোববার গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় নগদ টাকা, মাদক এবং ক্যাসিনো সরঞ্জামসহ ৩১ নারী-পুরুষকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে পাঁচজন তরুণী এবং পুরুষ ২৬ জন রয়েছে। এর মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com