ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত তিনদিনে সর্বমোট ৮৫ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ জুন) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। তাদের মধ্যে ১১৮ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৯ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৯২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯২ জন। আর এ বছর এখন পর্যন্ত একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

এর আগে, ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। করোনা মহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

একদিনে ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২