ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

১৬ বছর বয়সে যৌন নিপীড়ন, ৬৪ বছর বয়সে মামলায় জিতলেন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিল কসবির বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন

মার্কিন কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে ১৯৭৫ সালে ১৬ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলাও দায়ের হয়। সেই মামলায় বিল কসবির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে আদালত। 

১৬ বছর বয়সে নিপীড়নের শিকার ওই কিশোরীর বর্তমান বয়স ৬৪। এই নারীর নাম জুডি হুথ। ২০১৪ সালে মামলাটি করেছিলেন তিনি।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৭৫ সালে তাকে এবং তার এক বন্ধুকে লস এঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে দাওয়াত দিয়েছিলেন কসবি। ফ্যামিলি কমেডি শো-তে জনপ্রিয়তার সুবাদে ‘অ্যামেরিকা’স ড্যাড’ হয়ে ওঠা কসবির বয়স তখন ৩৭ বছর আর জুডির মাত্র ১৬। ওই বয়সে একজন প্রিয় তারকা অভিনেতার যৌন নিপীড়নের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুডি। ধীরে ধীরে তা সামলে নিয়ে ঘটনাটি প্রায় ভুলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় দশক পর কসবির বিরুদ্ধে একে একে অনেক অভিযোগের খবর গণমাধ্যমে আসায় নিপীড়নের অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়।

আদালতকে জুডি রুথ জানান, এক সময় ট্রমার পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা। তাই ২০১৪ সালে সুবিচারের আশায় মামলা করেন। টানা সাত বছরের আইনি লড়াই শেষে অবশেষে রায় পেয়েছেন জুডি।

রায়ের পর জুডি বলেছেন, ব্যাপারটা (সাত বছর ধরে মামলা চালিয়ে যাওয়ার)  ছিল রীতিমতো নির্যাতনের মতো। তবে শেষ পর্যন্ত যে রায়টা পেয়েছি তা আমার কাছে বিশাল এক জয়ের মতো।

রায়ের সময় বিল কসবি আদালতে ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

বিল কসবির বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন কৌশলে নারীদের ঘনিষ্ঠ হয়ে যৌন লালসা চরিতার্থ করেছেন কসবি। ২০১৮ সালে এক মামলায় কারাদণ্ডও হয় তার। তবে প্রক্রিয়াগত ত্রুটির কারণে কারাদণ্ডাদেশ বাতিল হলে ২০২১ সালে তিনি মুক্তি পান।

সূত্র : ডয়েচে ভেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

১৬ বছর বয়সে যৌন নিপীড়ন, ৬৪ বছর বয়সে মামলায় জিতলেন

আপডেট সময় ১০:২২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২