ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল নিশানা হাতে সহপাঠীদের বিক্ষোভ, কিশোরীর বাল্যবিয়ে পণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে সহপাঠীদের বিক্ষোভে এক কিশোরীর (১৬) বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল নিশানা হাতে তার বাড়িতে বিয়ে বন্ধের দাবিতে বিক্ষোভ করে।

বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব উল্লেখ করে ইউএনও বলেন, মানুষ আরও সচেতন হলে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একইসঙ্গে উপস্থিত সকলকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে বাল্যবিয়ের ঘটনা ঘটলে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লাল নিশানা হাতে সহপাঠীদের বিক্ষোভ, কিশোরীর বাল্যবিয়ে পণ্ড

আপডেট সময় ১০:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২