ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত নিজেই বানাচ্ছে ১০০টি ফাইটার জেট

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

প্রায় ১০০টি উন্নত ফাইটার জেট তৈরি করার পরিকল্পনা করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। ইতোমধ্যেই এ বিষয়ে বিশ্বব্যাপী বিমান নির্মাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটি। জানা গেছে, মেড ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে এটি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, এই প্রকল্পের প্রায় ৭০ শতাংশ খরচ হবে ভারতীয় মুদ্রাতেই। পরিকল্পনা হচ্ছে ভারতে ৯৬টি প্লেন তৈরি করা। যার মধ্যে ৩৬টির জন্য ভারতীয় এবং বিদেশি মুদ্রা খরচ করা হবে। বাকি ৬০টি বিমানের জন্য, শুধুমাত্র ভারতীয় মুদ্রায় অর্থপ্রদান করা হবে।

২০০৭ সালে বিদেশি ওএএম থেকে ১২৬টি নতুন যুদ্ধ জেট সংগ্রহের জন্য মিডিয়াম মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফ্ট (এমএমআরসিএ) টেন্ডার চালু করেছিল আইএএফ।

টেন্ডার প্রক্রিয়া চলাকালীন অনেক সমস্যা আসার পরে, ২০১৫ সালে এমএমআরসিএ প্রকল্পটি বাতিল করা হয়েছিল। আইএএফ-এর অপারেশনাল সক্ষমতা বজায় রাখার জন্য, সরকার পরিবর্তে ৩৬টি রাফালে জেট কেনার সিদ্ধান্ত নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভারত নিজেই বানাচ্ছে ১০০টি ফাইটার জেট

আপডেট সময় ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২