ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে চোর চক্রের ৭ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) সকালে উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬), শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে হাটবাজারসহ বিভিন্ন জনসমাগম স্থলে থেকে নারীদের মোবাইল ফোন স্বর্ণালংকারসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

পলাশ থানার ওসি (তদন্ত ) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে চোর চক্রের ৭ নারী সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১