ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক শিপন মিয়া মারা যায়। আহত হন তিন যাত্রী সবুজ (৫০), শরীফ (৩৮) ও ডা. জামাল। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামালকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মজিবুর রহমান জানান, আহত সবুজ ও শরীফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরই পিকআপ চালক পিকআপটি নিয়ে পালিয়ে গেছেন। ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কটিয়াদীতে পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট সময় ০৪:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২