ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে সাংবাদিক এলাহীর মুক্তির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির স্থানীয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়২৪ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ও আশপাশের জেলার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সংবাদকর্মী সুনীল কান্তি দের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু দাউদ, লংগদু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরমান খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ললিত সি চাকমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা সমাজের নানান অসঙ্গতি, ভুল-ত্রুটি লেখনির মাধ্যমে তুলে ধরে সমাজকে সুন্দর পথে চলতে সাহায্য করে। কিন্তু শুধু সংবাদ পরিবেশনের কারণে কোনো সংবাদকর্র্মীকে যখন গ্রেপ্তার করা হয়, তখন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। স্বাধীন সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। অনতিবিলম্বে মামলা বাতিলসহ ফজলে এলাহীকে মুক্তির দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে তার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালের সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে পৃথকভাবে দুটি মামলা করেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাঙ্গামাটিতে সাংবাদিক এলাহীর মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২