ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্রীর মামলায় পিবিআই প‌রিদর্শক মাসুদ কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌ল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

বুধবার (০৮ জুন) সকালে ইন্সপেক্টর মাসুদ আদাল‌তে হাজির হয়ে জা‌মিন আবেদন কর‌লে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আদাল‌ত সূত্রে জানা যায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় দুই সপ্তাহের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রেন। বুধবার উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আ‌বেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়।

গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওই দিন দুপুরে ভুক্তভোগীকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ ঘটনার পর পুলিশ জানিয়েছিল, কলেজছাত্রী পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কলেজছাত্রীর মামলায় পিবিআই প‌রিদর্শক মাসুদ কারাগারে

আপডেট সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২