ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের আঘাতে বোনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঘরের চালে বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিরা বেগম (৫৫) ওই গ্রামের নাদের মিয়ার স্ত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম লেবু।

স্থানীয়রা জানান, বাড়িতে লেবু ও তার বোন নাদিরার পাশাপাশি ঘর। তুচ্ছ বিষয় নিয়ে লেবুর সঙ্গে নাদিরার দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি বেয়ে পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লেবু রাগান্বিত হয়ে লাঠি দিয়ে নাদিরার মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলন নাদিরা। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য লেবুর স্ত্রী সোনাই বেগম ও পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের আঘাতে বোনের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২