ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃত হাবিবুরের দাফন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমানের (২৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে নানা বাড়ির মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

সকাল ৯টায় নানা বাড়ি সংলগ্ন মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে।

খবর পেয়ে সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এই ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিতে ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃত হাবিবুরের দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২