বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ওসমানী বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১.৩০ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত জব্দ করা হয়েছে। এ ঘটনায় ময়নুল ইসলাম শাকিল নামে ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

বিষয়টি  নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন।

তিনি বলেন, ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড়ি দেওয়ার সময় তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একইভাবে নেবুলাইজার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com