ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর জনসংযোগে হামলা, আহত ৭

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ও তার বড় ভাইসহ আহত হয়েছেন অন্তত সাতজন। 

বুধবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের ধুপাঘাটা নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলা শহরে বিপুল সংখ্যক পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সর্মথকদের হামলায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। নির্বাচনে পরাজয় ঠেকাতে এ ধরনের হামলার ঘটনা ঘটনানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি  বলেন, এক পক্ষে ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী আহত হয়েছে বলে শুনেছি।

তিনি অভিযোগ করে বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীর লোকজন আওয়ামী লীগের সর্মথকদের ওপর আগে চড়াও হয়েছে। এমনকি স্বতন্ত্র মেয়র প্রার্থীর পিস্তল থেকে গুলি বর্ষণ করা হয়েছে। গুলি বর্ষণ করা নিয়ে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছে চারজন। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহারিয়ার জাহিদী হিজল (নারকেল গাছ), মিজানুর রহমান মাসুম (মোবাইল) এবং ইসলামী অন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম (হাতপাখা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর জনসংযোগে হামলা, আহত ৭

আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২