ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৪৩৩ জনকে আসামি করে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় ৪৩৩ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে মডেল থানায় মামলা করেন।

গাবতলী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম জানান, থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত করে পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার মামলা করেছেন।

প্রসঙ্গত, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রোববার গাবতলী উপজেলা আওয়ামী লীগ মিছিল বের করে। মিছিলে পাথর নিক্ষেপ করায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে শরিবার রাতে গাবতলী মডেল থানায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে অভিযোগ করেছেন। গাবতলী উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল গফুর বাদী হয়ে সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আইসিটি মামলা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৪৩৩ জনকে আসামি করে মামলা

আপডেট সময় ০১:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২