মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ধনু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নারীর মৃত্যু, শিশু নিখোঁজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১.৪৫ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজুরী বাজার ঘাটের পাশের হাওরে এ ঘটনা ঘটে। 

ওই নারীর নাম রংমহল। বয়স ৫০। তার বাড়ি মিঠামইনের ঢাকী ইউনিয়নের চরপাড়ায়। নিখোঁজ শিশু রহমতুল্লার বয়স তিন বছর। তার বাড়ি ইটনা সদরের চরপাড়ায়।

সকাল সাড়ে ৯টার দিকে ইটনা উপজেলার এলংজুরী বাজারঘাটের পাশে পৌঁছানোর পর ট্রলারটি ঘোরাতে গিয়ে ডুবে যায়। এতে যাত্রীরা ট্রলারের ভেতর থেকে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওই নারী বের হতে পারেননি। এছাড়া আড়াই বছরের আরেকটি শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com