ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া আসে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বাবা মাখন লাল সাহার নামে এখনও বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার মালদার বাড়িতে। সেই বিল নিয়মিত পরিশোধও হচ্ছে। দেশ ভাগের আগে এই মালদার বাড়িতেই ছিল মাখন লাল সাহার পরিবারের বসবাস। তখন ব্রাহ্মণবাড়িয়া ছিল ত্রিপুরার অংশে। সম্প্রতি মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই তার বাবার নামে মালদার বাড়ির বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় ওঠে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডস্থ মাজারগেট দিয়ে কাজীপাড়া এলাকায় ঢুকতেই মাখন লাল সাহার সেই আদি বাড়ির অবস্থান। ২৪ শতাংশ জায়গার বাড়িটিতে এখন মালদার পরিবারের সদস্যরা বসবাস করেন। মাখন লাল সাহা যে ঘরটিতে থাকতেন, তার পাশে আরও কয়েকটি ঘর-বাড়ি হয়েছে। এর সঙ্গে আছে বেশ কিছু দোকানঘরও।

Dhaka post

তবে বিনিময় হলেও প্রিয় বন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ বাড়ির বিদ্যুৎ বিল মাখন লাল সাহার নামে রাখেন নুরুল ইসলাম মালদার। বন্ধুর স্মৃতি যেন মুছে না যায়, সেজন্য মৃত্যুর আগে সন্তানদেরও বিলের কাগজে নাম পরিবর্তন না করার নির্দেশ দেন তিনি।

নুরুল ইসলাম মালদারের ছেলে শরীফুল ইসলাম মালদার জানান, তার বাবা ত্রিপুরার আগরতলা থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ায় কলেজে লেখাপড়া করতেন। সেই সুবাদে মানিক লাল সাহার সঙ্গে তার বাবার বন্ধুত্ব হয়। এরপর দেশ ভাগের সময় দুই বন্ধুর ইচ্ছায় তাদের পরিবার নিজেদের মধ্যে বাড়ি বিনিময় করে।

এদিকে মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আনন্দে ভাসছেন নূরুল ইসলাম মালদারের পরিবারের সব সদস্য ও আশপাশের বাসিন্দারা। যদিও মানিক সাহার খুব একটা যাতায়াত নেই তার আদি বাড়িতে। মালদার পরিবারের চাওয়া, মানিক সাহা যেন একবার অন্তত এসে তার পৈতৃক আদি বাড়িটি দেখে যান।

মালদার পরিবারের আরেক সদস্য সালমা আক্তার বলেন, ‘মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমরা চাই তিনি যেন ব্রাহ্মণবাড়িয়ায় এসে আমাদের এবং তার পৈতৃক বাড়িটি দেখে যান। এই বাড়িতে তার বাবার অনেক স্মৃতি আছে।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, বাড়ির বর্তমান বাসিন্দারা বিলের কাগজে গ্রাহকের নাম পরিবর্তনের জন্য আবেদন করেননি বলেই এখনও মাখন লাল সাহার নামেই বিল যাচ্ছে। বিল নিয়মিত পরিশোধও হচ্ছে। কোনো বকেয়া নেই। এখন যদি গ্রাহকের নাম পরিবর্তনের জন্য আবেদন করা হয়, তাহলে কাগজপত্র দেখে পরিবর্তন করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ব্রাহ্মণবাড়িয়া আসে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল

আপডেট সময় ১১:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২