ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাই‌লে ভুল চি‌কিৎসায় মা ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে একটি বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে ভুল চি‌কিৎসায় মাসহ নবজাত‌কের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ মে) রা‌তে ভুঞাপুর বাজারের মা ক্লি‌নিক অ্যান্ড হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে। 

ওই প্রসূতির নাম লাইলী বেগম (৩০)। তিনি উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আ‌তোয়ার হো‌সে‌নের স্ত্রী।

ওই ক্লি‌নি‌কের সার্জা‌রি চি‌কিৎসক ও ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার এনামুল হক সো‌হেল ও অ্যানেস্থেসিয়ার চি‌কিৎসক ডা. আল মামুন অস্ত্রোপচার শুরু ক‌রেন। এক পর্যা‌য়ে রোগী অ‌পা‌রেশনের টে‌বি‌লেই মারা যায়। প‌রে স্বজন‌দের না জা‌নি‌য়ে লাশ অ্যাম্বুলে‌ন্সে উ‌ঠি‌য়ে টাঙ্গাই‌লে পা‌ঠি‌য়ে দেওয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাধা দেয়।

রোগীর স্বজনরা জানায়, প্রসববেদনা শুরু হ‌লে সরকা‌রি হাসপাতা‌লে নেওয়া হয়। প‌রে দালা‌লের খপ্প‌রে প‌রে ক্লি‌নি‌কে আনা হয়। সেখা‌নে চি‌কিৎকরা দুই ঘণ্টা ধ‌রে অপা‌রেশন থি‌য়েটা‌রে রা‌খে। প‌রে রোগী মারা গে‌লে ক্লি‌নি‌কের সাম‌নে রে‌খে চি‌কিৎসক, নার্স ও মা‌লিক পা‌লি‌য়ে যায়।

ভুঞাপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. আল মামুন ব‌লেন, মা ক্লি‌নি‌কে আনার পর তার উচ্চরক্ত চাপ দেখা দেয়। প‌রে অপা‌রেশ‌নের আ‌গেই রোগী ব‌মি করে। এরপরই সে মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টাঙ্গাই‌লে ভুল চি‌কিৎসায় মা ও নবজাত‌কের মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ১১:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২