ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শত কোটি টাকার সাপের বিষসহ তিন পাচারকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৫৬৪ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় শত কোটি টাকা মূল্যের দুর্লভ সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামানিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের পুত্র সৌমিত্র বিশ্বাস (৩২)।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ জানিয়েছেন, অত্যন্ত সুদৃশ্য ছয়টি কন্টিনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থায় রয়েছে সর্পবিষ। উচ্চ পর্যায়ের মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। কন্টিনারে মেইড ইন ফ্রান্স লেখা। পাচার চক্রের সাথে তাদের চুক্তি হয়েছিল; এই সংবাদটি গতকাল থেকেই পাচ্ছিলাম। আজ ভোরে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, এ ধরনের বিষের এক পাউন্ডের বাজার মূল্য সাত কোটির অধিক, সে হিসেবে ১২ পাউন্ডের দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। জিজ্ঞাসাবাদ চলছে, তবে যতটুকু জানতে পেরেছি- ফ্রান্স থেকে এনে অন্য কোথাও পাচার করাই ছিল ওদের উদ্দেশ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শত কোটি টাকার সাপের বিষসহ তিন পাচারকারী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১