ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রুশ কূটনীতিকের পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিবাদে চাকরি ছেড়েছেন একজন রুশ কূটনীতিক। পূর্ব ইউরোপের এই দেশটির বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিনের ‘রক্তাক্ত, বুদ্ধিহীন’ যুদ্ধের প্রতিবাদে রাশিয়ার ওই কূটনীতিক তার চাকরি ছাড়েন। সোমবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

পদত্যাগ করা রুশ ওই কূটনীতিকের নাম বরিস বোন্ডারেভ। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘে রাশিয়ার মিশনে কাজ করছিলেন। বিবিসিকে তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে তার কথা বলার সিদ্ধান্তের অর্থ ক্রেমলিন এখন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করতে পারে এবং এটি তিনি আগেই জানতেন।

রয়টার্সকে তিনি বলেছেন, ‘আমি অন্য দিনের মতোই সোমবার সকালে মিশনে গিয়েছি এবং আমার পদত্যাগপত্র দাখিল করেছি। আর এরপরই সেখান থেকে আমি বেরিয়ে আসি।’

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক চলা রাশিয়ার সর্বাত্মক এই হামলা গড়িয়েছে চতুর্থ মাসে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কথা উল্লেখ করে বরিস বোন্ডারেভ বলেন, ‘আমি কয়েক বছর আগেই এ (পদত্যাগের) বিষয়ে চিন্তা করতে শুরু করেছিলাম। কিন্তু ইউক্রেনে রুশ এই আগ্রাসনের কারণে সৃষ্ট বিপর্যয়ের মাত্রা আমাকে এটি করতে প্ররোচিত করেছে।’

এর আগে বোন্ডারেভ লিংকডইনে তার বিদায়ের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ‘আমি একজন কূটনীতিক হওয়ার জন্য পড়াশোনা করেছি এবং বিশ বছর ধরে একজন কূটনীতিক হিসেবেই কাজ করেছি। (রাশিয়ার পররাষ্ট্র) মন্ত্রণালয় আমার বাড়ি এবং পরিবার হয়ে উঠেছে। কিন্তু আমি আর এই রক্তাক্ত, বুদ্ধিহীন এবং একেবারে অপ্রয়োজনীয় আগ্রাসনের অংশীদার হতে পারছি না।’

অবশ্য বরিস বোন্ডারেভের পদত্যাগের বিষয়ে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রুশ কূটনীতিকের পদত্যাগ

আপডেট সময় ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২