ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৪৯১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় সিডনির দক্ষিণ-পশ্চিমের একটি বনাঞ্চলে মাঝ আকাশে দুটি ছোট প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর প্লেন দুটির ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ে। শনিবার (২৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্সের কর্মীরা প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্ঘটনাস্থলে পৌঁছান। সংঘর্ষের পর একটি প্লেন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট টিমোথি ক্যালম্যান জানিয়েছেন, একটি সেসনা ১৮২ প্লেনের সঙ্গে একটি আলট্রালাইট প্লেনের সংঘর্ষ হয়। সেসনা ১৮২ প্লেনে দুজন এবং আলট্রালাইট প্লেনে একজন আরোহী ছিলেন।

এই দুর্ঘটনায় তিন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা আকাশ থেকে প্লেন দুটির ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখেন এবং দুর্ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনাস্থলের অবস্থান এবং দুর্ঘটনার ভয়াবহতার কারণে তাদের বেশি কিছু করার সুযোগ ছিল না।

ক্যালম্যান এ বিষয়ে বলেন, দুর্ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে ‘অপরিত্রাণযোগ্য’। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর জোসেফ ইব্রাহিম বলেছেন, দুর্ভাগ্যবশত, আমাদের কিছুই করার ছিল না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৮:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪